শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাটে গাঁজাসহ ৩ নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আড়াই কেজি গাঁজাসহ ৩ নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর।
বুধবার দিনগত রাতে সদর উপজেলার মেঘারাম ঘেরুঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলমতি গ্রামের মৃত তৌসিলের স্বামী পরিত্যাক্তা মেয়ে মিনা বেগম(৪৮), একই উপজেলার বালাটারী বালারহাট এলাকার মৃত মজু মামুদের স্বামী পরিত্যাক্তা মেয়ে মনোয়ারা বেগম মনা(৫০) ও একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে মিনা বেগম(২৫)।
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফরতের পরিদর্শক লোকমান হোসেন জানান, কুড়িগ্রাম জেলা হয়ে মাদক আসছে এমন একটি গোপন খবরে মেঘারাম ঘেরুঘাটে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল। এ সময় মিনা বেগম ও মনোয়ারাকে আটক করে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একই স্থানে আটক করা হয় মিনা বেগম নামে অপর নারী মাদক বিক্রেতাকে। তাদের তিন জনের কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে লালমনিরহাট সদর থানায় পৃথক ২টি মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com