শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

লালমনিরহাটে অপহরণের পর ধর্ষণ, ৭ মাস পর মামলা

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধায় ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে হাতীবান্ধা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

গত ৭ মার্চ ওই স্কুল ছাত্রীকে অপরহণের পর ধর্ষণ করা হলেও ঘটনার ৭ মাস পর গত ৯ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা করে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর মা।

পুলিশ সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলা পরিষদের পুর্ব পাশে সিঙ্গিমারী গ্রামের ৯নং ওয়ার্ডের ৯ম শ্রেণীর ভোকেশনাল শাখার এক ছাত্রীকে গত ৭ মার্চ ঘুন্টি এলাকা থেকে পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র শফিকুল ইসলাম (৩৮) অপহরণ করে। পরে ওই স্কুল ছাত্রীকে রংপুরের এক অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষন করেন। ধর্ষণের পর সে দিনেই ওই স্কুল ছাত্রীকে বাড়িতে রেখে যান শফিকুল ইসলাম। ঘটনাটি ভয়ে বাবা-মাসহ পরিবারের কাউকে বলেনি ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী। ঘটনার ৭ মাস পর বিষয়টি জানতে পেয়ে বিচার চেয়ে হাতীবান্ধা থানায় ধর্ষনের অভিযোগ এনে শফিকুলসহ দুই জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মেয়ের মা। পরে এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামকে পাটগ্রাম উপজেলা চত্তর থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানা পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শফিকুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com