শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

রাণীনগরে ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

নওগাঁ জেলা প্রতিনিধি::

নওগাঁর রাণীনগরে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইটভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে ইটভাটা গুড়িয়ে দেয়াসহ জরিমানা করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মহিউদ্দিন রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকার ইট ভাটায় অভিযান পরিচালনা করেন। এসময় জামালগঞ্জ নামক স্থানে মের্সাস কাফি ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে স্কেবেটার মেশিন দিয়ে ইট ভাটা গুড়িয়ে দেয়। একই এলাকার জে,ই,টি ব্রিকস্ নামের আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিচারক মহিউদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com