বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দীতে এইচএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ৩ এপ্রিল সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে অভিযান পরিচালনা করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সদস্য মাঃ হাবিবুর রহমান(২০)কে আটক করেন। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ১ সেট কম্পিউটার জব্দ করা হয়েছে।
অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান পেশায় একজন কম্পিউটার অপারেটর। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একটি ওয়েবপেইজ চালু করে। ইতিমধ্যে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।