বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইদ্রিস আলী সরকারের বিরুদ্ধে ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দীতে এইচএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ৩ এপ্রিল সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে অভিযান পরিচালনা করে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রদানের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়কারী প্রতারক চক্রের সদস্য মাঃ হাবিবুর রহমান(২০)কে আটক করেন। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ১ সেট কম্পিউটার জব্দ করা হয়েছে।

অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান পেশায় একজন কম্পিউটার অপারেটর। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একটি ওয়েবপেইজ চালু করে। ইতিমধ্যে বিভিন্ন এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com