শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

মিথ্যা মামলা হামলা করে বিএনপিকে আর দমানো যাবে না

লালমনিরহাট প্রতিনিধি॥ কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমীন সিদ্দিক আকাশ বলেছেন, মিথ্যা মামলা হামলা করে বিএনপিকে আর দমানো যাবে না। আগামীতে বিএনপির সুদিন আসছে সেই দিন আর বেশী দেরী নেই। রাজপথে আন্দোলন করেই বিএনপি তাদের দাবী আদায় করবে।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আল-আমীন সিদ্দিক আকাশ আরও বলেন, জনগণ বুঝতে পেরেছেন এই রায় লিখতে আদালতে সরকারের অলৌকিক হাতের কলম ব্যবহার করা হয়েছে তাই রায়টিকে বিএনপি প্রতাখ্যান করেছে।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন করতে চাইলে কিছুদুর যেতেই পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশি বাঁধায় বিক্ষোভ মিছিলটি সেখান থেকে ফিরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে করে।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদলের সাধারন সম্পাদক মফিজুর রহমান জিএস বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ প্রমূখ।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলায় দেয়া যাবজ্জীবন সাজা প্রত্যাহার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com