রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

মাগুরা প্রতিনিধি:: মাগুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। তাদের মধ্যে দুইজন নারী ও দুজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকলবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com