রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

মাগুরায় বাসের চাপায় দুই নারীসহ নিহত ৩

মাগুরা প্রতিনিধি:: মাগুরায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ৯টায় মাগুরা-যশোর মহাসড়কে সীমাখালী বাজারের হাজামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার (৫০), নিলুপা রানি দে (৫০) ও পুষ্প রানি দে (৪০)। তাদের সবার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে।

মাগুরা শালিখা থানার উপপরিদর্শক (এসআই) গৌতম রায় জানান, ‘হতাহতরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া থেকে নামযোগ্য অনুষ্ঠান শেষে সিএনজি চালিত অটোতে করে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকায বাড়ি ফিরছিল। রাত ৯টার দিকে তাদের বহন করা সিএনজি মাগুরা সীমাখালী হাজামবাড়ি মোড়ে এলাকায় পৌঁছালে সেখানে সড়কের ওপর থাকা মাটির স্তুপের সঙ্গে ধাক্কা লেগে প্রথমে সিএনজি উল্টে যায়। এই সময় অপরদিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরুপা রানি ও পুষ্পা রানি দে নিহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মধু শিকদার মারা যান। মায়া রানী, যোতী দে, জোস্না দে, শিল্পী দেসহ আটজন আহত হন।’

গৌতম রায় জানান, ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com