শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মাইন বিস্ফোরণে আ’লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধিঃঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বদিউর রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। চাকঢালা সীমান্তের ৪৫ নম্বর পিলারের কাছে হামিদিয়া পাড়া এলাকায় জিরো লাইনে ঘটনাটি ঘটে। আহত বদিউর রহমান নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের চাকঢালা ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নাইক্ষ্যংছড়ির ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী জানান, জিরো লাইনে ফুল ঝাড়ু সংগ্রহে গিয়েছিলেন বদিউর রহমান। সেখানে মাইন বিস্ফোরণে তার দুই পা উড়ে যায়। সীমান্তে মিয়ানমারের বিজিপি পাহারায় থাকার কারণে আহতকে উদ্ধার করতে সময় লেগেছে। স্থানীয়রা আহত বদিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেছে। রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তের জিরো লাইনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী স্থলমাইন ও বিস্ফোরক বসিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোয়ার কামাল জানান, সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয় বলে খবর পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com