শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

মহেশপুরে অস্ত্র ও মাদকসহ আটক ২

All-focus

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার জনৈক হানিফের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ওই গ্রামের হেদায়েতুল্লার ছেলে সাইদুল (৩২) ও রমজান আলীর ছেলে টিটো মিয়া (২৫)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের বড়বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ও অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় গ্রামের জনৈক হানিফের বাড়ির পাশ থেকে একটি বিদেশী পিস্তল ও ২০ বোতল ফেন্সিডিলসহ টিটো ও সাইদুল নামের ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com