শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

মহানবী (সা.)কে কটুক্তির প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও সমাবেশ

মহানবী (সা.)কে কটুক্তির প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদুল হুদার সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক বামগিরি মহারাজ সম্প্রতি মহানবি হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করেন। তার এই কটূক্তিকে সমর্থন করেন বিজেপি নেতা নিতিষ নারায়ণ রানা। কটূক্তির প্রতিবাদ জানিয়ে এই দু’জনের ফাঁসির দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান, মাও. মোহিব্বুল্লাহ, সাজ্জাদ হোসেন, জোবায়ের জিহাদী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com