শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় হাইওয়েতে কোন প্রকার চাঁদাবাজি চলবে না

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন বুধবার দুপুরে ভালুকা প্রেসক্লাবে এসে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না এবং কোন কারণ ছাড়া হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না। তাছাড়া, কোন সংগঠন বা সংস্থার নামেও কেউ চাঁদাবাজি করতে পারবে না। ওই দিন সকালে হাইওয়েতে চাঁদাবজি বন্ধের বিষয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম জুম মিটিং করে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই নির্দেশনা যথাযত বাস্তবায়ন করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এসময় অন্যান্যদের মাঝে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সহ-সভাপতি আতাউর রহমান তরফদার, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলীসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com