শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে আনারুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী মধ্যপাড়া (কুচিলা বাজারের কাছে) এলাকার সিরাজুল ইসলামের ছেলে ৩ সন্তানের জনক রাজমিস্ত্রী আনারুল ইসলাম (৩০) সোমবার রাতের কোন এক সময় বসতঘরের ধন্নার সাথে উড়না দিয়ে ঝুলে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন খোঁজ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট মর্টেম করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী এস আই মোস্তাফিজুর রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল রির্পোটে মনে হয়েছে এটা আত্মহত্যা। আনারুলের ফ্যামেলিতে প্রায় সময়ই অভাব অনটন লেগে থাকতো এজন্য অথবা অন্য কোন কারণে সে আত্মহত্যা করতে পারে। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com