শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় মাসুমা জান্নাত মেডিকেলে চান্স পাওয়ায় সংবর্ধনা

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: প্রতিষ্ঠানের সুনাম উজ্জল করে জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মাসুমা জান্নাত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে এমবিবিএস ২০২১-২২ শিক্ষা বর্ষে চান্সপ্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গনে আঃ গণি মাস্টার স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে গর্ভনিং বডির সভাপতি, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আঃ গণি মাস্টার উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার। অনুভূতি ব্যক্ত করেন কৃতি শিক্ষার্থী মাসুমা জান্নাত।

এ সময় কৃতি শিক্ষার্থী মাসুমা জান্নাতকে সভাপতি তার ব্যক্তিগত পক্ষ হতে নগদ পাঁচ হাজার টাকা পুরষ্কার ও স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুল ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রভাষক ও ছাত্র ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com