শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করেছেন ভুক্তভোগী।

ধর্ষণে অভিযুক্তের নাম মোঃ সেলিম মিয়া (৩০)। সে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বড়-কাশর এলাকার মৃত আছর আলী (মেম্বার)’র ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে প্রায় ৩ বছর ধওে প্রেমের সম্পর্ক সেলিমের। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারিরীক মেলামেশা করেন, আগষ্টের ২ তারিখে বিবাহের কথা বলে উপজেলার তেপান্তর আবাসিক হোটেলে নিয়ে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে ওই তরুনীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয় সেলিম। ২২ সেপ্টেম্বর ঐ তরুণী বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়ীতে অবস্থান করে। ২৩ সেপ্টেম্বর বিকালে ভালুকা মডেল থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, থানায় মামলা হয়েছে। ভিকটিমকে পুলিশ হেফাজতে রেখে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। আসামীকে ধরার চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com