শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে মাদরাসা পড়ুয়া দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল এলাকায় দারুল উলুম হুসাইনীয়া মাদসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাফা মরিয়ম ও মানসুরা মীম স্থানীয় সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় খেলাধুলা করছিলো। এ সময় তাদের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মরিয়ম (১০) নিহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পনাশাইল গ্রামের আজাহার মিয়ার শিশুকন্যা মানসুরা মীমের(৯) মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com