শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় পিকআপ চাপায় বাইকচালক নিহত

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় নাঈম (৩০) নামে এক বাইক চালক নিহত এবং আরোহী সজিব (২৮) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পাশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের কাজল মিয়ার ছেলে বাইকচালক নাঈম ত্রিশালের বালিপাড়া থেকে বন্ধু সজিবকে সাথে নিয়ে শ্রীপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার সরকারী কলেজ গেইট ইউটার্ণ এলাকায় অজ্ঞাত পিকআপ ভ্যান বাইকটিকে পিছনদিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নাঈম মারা যান এবং সজিব গুরুতর আহত হন।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, অজ্ঞাত গাড়ি পিছন থেকে বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নামে এক যুবক নিহত ও আরোহী সজিব গুরুতর আহত হন। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com