শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এমপি’র ভাই জসীম

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: আসন্ন ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ভালুকা থেকে প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা দিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর ছোট ভাই জসীম উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জসীম উদ্দিন আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Jashim Uddin) থেকে একটি স্ট্যাটাসে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি স্ট্যাটাসে লেখেন ‘প্রীয় ভালুকা বাসি আসসালামু আলাইকুম, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি জসীম উদ্দিন আহমেদ। আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু এম, পি মহোদয়ের ছোট ভাই আসন্ন জেলা পরিষদ নির্বাচন ময়মনসিংহ। ভালুকা থেকে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলাম। কিন্তু আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সিদ্ধান্ত ক্রমে আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। ভোটার ভাই বোন বন্ধু দের কাছে আমি আমার সিদ্ধান্তের জন্য ক্ষমা চাই। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের ভালোবাসা নিয়েই সারাটা জীবন বাঁচতে চাই। ইতি, জসীম উদ্দিন আহমেদ।’

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি আমার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সিদ্ধান্ত ক্রমেই জেলা পরিষদ নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছি।

উল্লেখ্য, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা থেকে সাধারণ সদস্য পদে সাবেক সদস্য মোঃ মোস্তফা কামালসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জসীম উদ্দিন আহমেদ প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষণা করায় ৩জনের মধ্যে আগামী ১৭ অক্টোবর নির্বাচনী লড়াই হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com