শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ভালুকায় জাম পাড়তে গিয়ে প্রাণ গেলো মহিলার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকায় জাম পড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুমানা আক্তার (৩৬) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার সোয়াইল গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রুমানা আকতার ঘটনার সময় তাদের বাড়ির পাশে জাম গাছ থেকে জাম পাড়তে উঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি হাত ফসকে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন রুমানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেদুয়ারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গাছ থেকে পড়ে মহিলা মারা যাওয়ার ঘটনাটি তার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com