শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় চালককে হত্যা করে অটো ছিনতাই

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নিহত অটো চালক মোফাজ্জলের লাশটি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলী এলাকার সানমেন বারডেম ফার্মার সামনে রাস্তার পশ্চিম পাশে উপজেলার হবিরবাড়ী আমতলী কামিনীভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল (২৬)’র লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, দুই সন্তানের জনক মোফাজ্জল বুধবার সন্ধ্যা ৭টার দিকে অটো রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সকালে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করার জন্য মোফাজ্জলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com