শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

ভালুকায় কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক স্থান থেকে ৩ লাশ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কয়েক ঘন্টার ব্যবধানে মহাসড়কের পাশ থেকে ১ যুবকের, বিষপানে ১ কিশোরের ও ফাঁসিতে ঝুলন্ত ১ যুবতীর লাশ উদ্ধার করেছে ভরাডোবা হাইওয়ে থানা ও ভালুকা মডেল থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিরু ব্রিজের দক্ষিণপাড়ে মহাসড়কের পূর্বপাশে রাস্তার উপর গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আঃ রহমানের ছেলে কামাল উদ্দিন (৪২)’র উলঙ্গ লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

অপরদিকে মডেল থানা পুলিশ উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কড়ইতলা নিজ বাড়ি থেকে স্থানীয় রফিকুল ইসলামের ছেলে হাসান মিয়া (১৭)’র ও একই ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাবুল মিয়ার ভাড়া বাসা থেকে গলার উড়না দিয়ে ঘরের ধন্নার সাথে ঝুলন্ত অবস্থায় আছিয়া আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। আছিয়া আক্তার নরসিংদী রায়পুরের বড়চর সর্দারবাড়ির আমির হোসেনের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাড়ায় বসবাস করে পাশের একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করতেন। ময়না তদন্তের জন্য লাশ তিনটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশ উদ্ধার কারী এস আই নজরুল ইসলাম জানান, কিশোর হাসান মিয়া বিষপানে ও আছিয়া আক্তার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ও ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com