শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ভালুকায় প্রাইভেটকারে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার ছেলে গ্রেফতার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি ।।
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারের ভেতরে ধর্ষণের অভিযোগে বিএনপির প্রভাবশালী এক নেতার ছেলে আশরাফ উল্লাহ খান তামজিদকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার (১৪ এপ্রিল) রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন তামজিদ তার ব্যক্তিগত একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্টো গ-২৩-১৩১৯) ভুক্তভোগী ওই নারীকে নিয়ে ঘুড়তে যায়। একপর্যায়ে উপজেলার নিশিন্দা গ্রামের নির্জন এলাকায় প্রাইভেটকারের ভেতরে তামজিদ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণের অভিযোগ করলে পুলিশ ধর্ষক তামজিদকে গ্রেফতার করে। অভিযোগকারী ওই নারীর বাড়ী পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী এলাকায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত তামজিদ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেলের ছেলে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com