বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ মে) সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ‘ভালুকা মাদক বিরোধী যুব আন্দোলন’র উদ্যোগে ওই বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে ভালুকা মাদক বিরোধী যুব আন্দোলনের সভাপতি ইমরামুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, রোকেয়া, কবিতা, ওয়াসিম, নোমান, আলমগীর প্রমূখ।

এছাড়াও মাদক বিরোধী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির প্রচারণায় ছিলেন শাহিন জিম এন্ড ফিটনেস নামের একটি প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com