রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

বিজয়ী হতে পারলে মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি:: ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পেয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকেসহ এই আসনের অন্যান্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সাকিব বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটাররা যাকে পছন্দ করবে, তারই এখানে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে বেশিসংখ্যক ভোটার উপস্থিত করাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

সবাইকে কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, বিজয়ী হতে পারলে মাগুরার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো।

তিনি আরও বলেন, মাগুরা থেকে এতো কিছু পেয়েছি, আর পাওয়ার কিছু নেই। মাগুরার মানুষের জন্য যদি কিছু দিতে পারি, তাহলে খুব ভালো লাগবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com