শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

বিএনপির হাতে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা নিরাপদ নয়’

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আদালতের বিচার মানে না তাদের হাতে গণতন্ত্র ও বিচার ব্যবস্থা নিরাপদ নয়। তিনি বলেন, বিএনপি আইন মানে না তাই তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে সাভারে এক ‍অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে আদালতকে হুমকি দিচ্ছে বিএনপি। রায় নিজেদের পক্ষে নিতে আদালতকে প্রভাবিত করছে। তারা প্রমাণ করছে- তাদের হাতে বিচার ব্যবস্থা নিরাপদ নয়।

উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি সাজা দেওয়া হয় তাহলে রাজনীতির প্রাঙ্গন উত্তপ্ত হবে এবং আইনি লড়াই হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com