শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

বালতির পানিতে চুবিয়ে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই সন্তানকে হত্যার পর বিউটি আক্তার রনি নামে এক মা ডেটলপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া-নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হল- নাহিদুল ইসলাম মারুয়ান (৩) ও ওয়াহিদুল ইসলাম রুমান (১৮ মাস)।

বিউটি আক্তার রনি কোনাউড়া-নোয়াগাঁও গ্রামের কৃষক কবির আলীর স্ত্রী। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা জানান, রাতে দুই সন্তানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যা করে মা বিউটি। এর পর তিনি নিজে ডেটল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শিশুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে বিউটি দুই সন্তানকে হত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বিউটির স্বামী কবির আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com