মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

বান্দরবানে বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান জেলা শহরের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী একটি ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এঘটনায় গাড়ির হেলপার হেলাল উদ্দিন (৩০) নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে আমতলী মসজিদের নিচে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা দুর্ঘটনাকবলিত গাড়ি ও হতাহতদের উদ্ধার করেন। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। এসময় ড্রাইভার বালির ট্রাকের নিচে চাপা পড়ে, মৃত্যু অবস্থায় উদ্ধার হয়, পরে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। তবে দুর্ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বালির বোঝা কিংবা পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com