মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বদরগঞ্জে ফেনসিডিলসহ বিজিবি সদস্য আটক

আফরোজা বেগম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃঃ
রংপুরের বদরগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ বিজিবির সাবেক দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার হেছাব উদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল আলম (৪০) এবং ফুলবাড়ি উপজেলার সৈয়দ আবুল কালামের ছেলে হাসান তানভির রুমেল (৩৫)। ১৪ ফেব্রুয়ারী বুধবার সকালে বদরগঞ্জ ডিগ্রি কলেজ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বদরগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের বহনকৃত মটরবাইক জব্দ করে পুলিশ।
ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, আটককৃতদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com