বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ফের প্রেমে মজেছেন জেসিকা আলবা

জেসিকা আলবা। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:: বিচ্ছেদের ছায়া কাটিয়ে ফের প্রেমে মজেছেন হলিউড অভিনেত্রী জেসিকা আলবা। সপ্তাহান্তে ওয়েস্ট হলিউডে অনুষ্ঠিত ‘বেবি ২ বেবি’ অনুষ্ঠানের গালার লাল গালিচায় অভিনেতা ড্যানি রামিরেজ-এর হাত ধরে হাজির হয়ে যেন গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন, হ্যাঁ, আমি আবারও ভালোবাসায় বিশ্বাস করি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ‘বেবি ২ বেবি’ গালায় আলবা ও রামিরেজের একসঙ্গে উপস্থিতি ছিল স্পটলাইটের কেন্দ্রবিন্দু। ‘ডার্ক অ্যাঞ্জেল’-খ্যাত এই অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন, যেখানে একটি ছবির ক্যাপশন ছিল, ‘জেসিকা আলবা তার সুখের সময় পার করছেন।‘

তার প্রকাশিত ছবিগুলোর মধ্যে রামিরেজের সঙ্গে তার হাস্যোজ্জ্বল মুহূর্ত যেন অনেক প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিল। অনুষ্ঠান শেষে তারা একে অপরের সঙ্গে তোলা সেলফিও পোস্ট করেছিলেন, যদিও পরদিন সেগুলো রহস্যজনকভাবে মুছে যায়।

এটাই প্রথম নয়—গত মে মাসে লন্ডনে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়, জুলাইয়ে একসঙ্গে ছুটি কাটান কানকুনে, সেপ্টেম্বরে ইউএস ওপেনে প্রকাশ্যে ভালোবাসা দেখাতে দ্বিধা করেননি। এমনকি জেসিকার বাবার জন্মদিনের ছবিতেও দেখা যায় ড্যানিকে। অক্টোবরের এক ছবিতে তারা অস্ট্রেলিয়ার বায়রন বে-এর সৈকতে হাত ধরাধরি করে হাঁটছেন।

জানা যায়, ‘তারা অনেক আগে থেকেই বন্ধু ছিলেন, পরে সম্পর্কটি রোমান্টিক হয়ে ওঠে। জেসিকা এখন নিজের জীবনের নতুন সময় উপভোগ করছেন।‘

রামিরেজকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য লাস্ট অফ আস’-এর ম্যানি আলভারেজ চরিত্রে। তার ঝুলিতে আরও আছে ‘টপ গান: ম্যাভেরিক’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ ও ‘ব্ল্যাক মিরর’-এর মতো প্রজেক্ট।

অন্যদিকে, আলবা চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ক্যাশ ওয়ারেন থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। ২০০৮ সালে বিয়ে করা এই দম্পতির রয়েছে তিন সন্তান—অনর, হ্যাভেন ও হেইস।

এর আগে বিচ্ছেদের পর নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে আলবা লিখেছিলেন, ‘আমরা একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি। এখন সময় এসেছে নিজ নিজ পথে নতুন যাত্রা শুরু করার, ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com