শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ফেনসিডিল সহ দু্ই মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার করেছে র‍্যাব ১০ ফরিদপুর

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে শহরের গোয়ালচামট এলাকার হেলিপোর্ট বাজার এলাকা থে‌কে ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার (৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শহ‌রের হেলিপোর্ট মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকা‌লে প্রায় চার লাখ ২৯ হাজার টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার করা হয়।

এরা হ‌লো, মো. সুমন হোসেন (২৮) এবং আল্লাকুল আশিক হৃদয় (১৯)। এ‌দের দুজ‌নের বা‌ড়ি কু‌ষ্টিয়া জেলার দৌলতপুর থানায়।তাদের কাছ থে‌কে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নি‌জে‌দের পেশাদার মাদক ব্যবসায়ী ব‌লে স্বীকার ক‌রে‌ছে। তারা বেশ কিছুদিন ধ‌রে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থে‌কে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।
এ‌দের বিরু‌দ্ধে মাদক আই‌নে কোতয়ালী থানায় মামলা দা‌য়ের ও হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com