শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

ফরিদপুরে ২ ভূয়া ডাক্তার আটক

শাহজাহান হেলাল, জেলা প্রতিনিধি ফরিদপুর॥ ফরিদপুরে র‌্যাবের অভিযানে দুই ভুয়া ডাক্তার আটক করেছে র‌্যাব।

ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন ভূয়া ডাক্তার মোঃ খাইরুজ্জামান মামুন (৪৩) ও সত্য রঞ্জন বিশ্বাস (৬৬)কে আটক করেন। ভূয়া ডাক্তারগণ চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারনা মূলকভাবে নিজেদেরকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

মঙ্গলবার গাপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল টেপাখোলা এলাকার উরবি মেডিকেল হলে অভিযান পরিচালনা করে উক্ত ভূয়া ডাক্তারদ্বয়কে আটক করেন।

ফরিদপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ মল্লিকের ভ্রাম্যমান আদালতে আটককৃত ভূয়া ডাক্তারদ্বয়কে এবং সিভিল সার্জন ডাঃ মোঃ হাফিজুর রহমান অি ফসে উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দুজনকে ৪০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com