শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শাহজাহান হেলাল, জেলা প্রতিনিধি ফরিদপুরঃঃ
ফরিদপুরের নগরকান্দায় হত্যামামলার পালাতক আসামী র্যাবের হাতে আটক । র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৪ মার্চ রোববার ভোরে নগরকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ গিয়াস উদ্দিন মিয়া(৩৫), পিতাঃ হাজী নান্নু মিয়া, সাং-বাবুর কাইচাইল, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে আটক করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ২০ সেপ্টেম্বর-২০১৭ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোঃ গিয়াস মিয়া(৩৫) সহ এজাহার নামীয় ৩০জন এবং অজ্ঞাতনামা ১০/১৫জন দুষ্কৃতিকারী মোঃ মহি উদ্দিন মিয়া(৫০), পিতাঃ মৃত মোকজেল মিয়া, সাং-দক্ষিণ কাইচাইল, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর এর বসত ভিটায় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ অতর্কিতভাবে আক্রমন করে মোঃ মহি উদ্দিন মিয়াকে হত্যা করে ব্যাপক লুটতরাজ চালায়।
এ সংক্রান্তে ভাতিজা মোঃ ফরহাদ মিয়া(৩৬), পিতাঃ মাইন উদ্দিন মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নগরকান্দা থানার মামলা নং-০৩, তারিখঃ-০৫-১০-২০১৭, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩০২/ ৩০৭/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড)।
মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পিবিআই ফরিদপুর মামলাটি তদন্তভার গ্রহণ করেন এবং আসামী গ্রেফতারে র্যাবের সহযোগিতা কামনা করেন। ধৃত আসামীকে পিবিআই ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়েছে।