শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ফরিদপুরে হত্যা মামলার আসামী আটক

শাহজাহান হেলাল, জেলা প্রতিনিধি ফরিদপুরঃঃ
ফরিদপুরের নগরকান্দায় হত্যামামলার পালাতক আসামী র‌্যাবের হাতে আটক । র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে র‌্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৪ মার্চ রোববার ভোরে নগরকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ গিয়াস উদ্দিন মিয়া(৩৫), পিতাঃ হাজী নান্নু মিয়া, সাং-বাবুর কাইচাইল, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুরকে আটক করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ২০ সেপ্টেম্বর-২০১৭ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামী মোঃ গিয়াস মিয়া(৩৫) সহ এজাহার নামীয় ৩০জন এবং অজ্ঞাতনামা ১০/১৫জন দুষ্কৃতিকারী মোঃ মহি উদ্দিন মিয়া(৫০), পিতাঃ মৃত মোকজেল মিয়া, সাং-দক্ষিণ কাইচাইল, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর এর বসত ভিটায় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ অতর্কিতভাবে আক্রমন করে মোঃ মহি উদ্দিন মিয়াকে হত্যা করে ব্যাপক লুটতরাজ চালায়।

এ সংক্রান্তে ভাতিজা মোঃ ফরহাদ মিয়া(৩৬), পিতাঃ মাইন উদ্দিন মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নগরকান্দা থানার মামলা নং-০৩, তারিখঃ-০৫-১০-২০১৭, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩০২/ ৩০৭/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড)।

মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পিবিআই ফরিদপুর মামলাটি তদন্তভার গ্রহণ করেন এবং আসামী গ্রেফতারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন। ধৃত আসামীকে পিবিআই ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com