মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় আদা হচ্ছে চাষ

খাগড়াছড়ি প্রতিনিধি, একুশের কন্ঠ : খাগড়াছড়ির মানিকছড়িতে অনাবাদি জমিতে বস্তায় হচ্ছে আদা চাষ। উপজেলার পূর্ব তিনটহরী এলাকায় নাজমা সুলতানা নামে এক নারী তিন একরের একটি মিশ্র ফল বাগানে কলা ও মাল্টার সাথি ফসল হিসেবে এ পদ্ধতিতে আদা চাষ করছেন তিনি।

তার দেখাদেখি এ পদ্ধতিতে চাষে আগ্রহী হয়েছেন অরও অনেকে। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় এ ফসল চাষে মাটি ক্ষয় ও পোকামাকড় আক্রমণের ঝুঁকি কম থাকে। ফলে এ পদ্ধতিতে চাষ ব্যাপক সাড়া ফেলেছে।

কৃষি বিভাগ জানায়, খাগড়াছড়িতে চলতি মৌসুমে আদা চাষ হয়েছে ২ হাজার ৬৮০ হেক্টর জমিতে। ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ হাজার ৬০২ টন।
কৃষি উদ্যোক্তা নাজমা সুলতানা জানান, ইন্টারনেটে দেখে স্বামীর সহযোগিতায় পারিবারিক মিশ্র ফল বাগানে কলা ও মাল্টার সাথি ফসল হিসেবে বস্তায় আদা চাষ করেন তিনি। বাগানবাড়ির আশপাশ, বিভিন্ন ছায়া বৃক্ষের নিচে এবং পরিত্যক্ত জায়গায় ৫ হাজার ৩০ বস্তায় আদা চাষ করেছেন। সবকিছু ঠিক থাকলে ২৫ টনের বেশি আদা উৎপাদনের আশা করছেন এ উদ্যোক্তা।

তার বাগান পরিচর্যা ও দেখাশোনার কাজে কর্মসংস্থান হয়েছে আরও কয়েকজনের। তার দেখাদেখি অনেকে এখন বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন জানান এ নারী উদ্যোক্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com