শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আজিনুর ইসলামকে (২৪) ধরে নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ঝোংপাড়া এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা। এ সীমান্তে উভয় দেশের ৮০৪ নম্বর প্রধান পিলার ও ১০ থেকে ১১ নম্বর উপপিলার লাগোয়া এলাকার বাংলাদেশি অংশের ভুট্টার খেত থেকে গরুকে খাওয়াতে পাতা আনতে যায় আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়ানের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারি সন্দেহে ঝোংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে।

ঘটনা জানার পরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। কিন্তু তিন ঘন্টা পার হলেও বিএসএফের পক্ষ থেকে কোনোকিছু জানানো হয়নি। আজিনুরের বাবার নাম নূর হোসেন। সে বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমগ্রামের টাঙাটারি এলাকার বাসিন্দা।

বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়। এ ব্যাপারে ডাঙাটারি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com