শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

পাটগ্রামে আ’লীগের সাধারন সম্পাদক হাবিবুর গ্রেপ্তার

পাটগ্রামে আ'লীগের সাধারন সম্পাদক হাবিবুর গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

বুধবার (১৪ মে) বিকেলে ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাটগ্রাম থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হাবিবুর দহগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বলে জানা গেছে।

পুলিশ জানায়, হাবিবুর নিজ বাড়িতে অবস্থান করছিলেন এই গোপন সংবাদ পেয়ে বুধবার দুপুরের পর তার বাড়ির পাশের গুচ্ছগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার কাা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার জানান, তার বিরুদ্ধে মামলা রয়েছে। এরপরেও তার বিরুদ্ধে আরো অন্য কোন মামলা রয়েছে কি না যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com