শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

নুসরাত হত্যার প্রতিবাদে কালীগঞ্জে রাস্তায় নামলেন প্রতিবন্ধি শিশুরা

ঝিনাইদহ প্রতিনিধি॥

নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) শিশুরা।

সোমবার সকালে পৌরসভার আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধি) বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ-মল্লিকপুর সড়কে ফয়লা গ্রামে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী, সদস্য সোহেল আহমেদ, শিক্ষক শাহ আলম, অভিভাবক স্বপ্না বেগম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে দাবি জানানো হয়, অতি তাড়াতাড়ি নুসরাত হত্যাকান্ডের সাথে জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও মানববন্ধনথেকে দাবি তোলা হয় মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ও মেয়েদের জন্য নারী শিক্ষকের ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com