শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

নিখোঁজের ৪০ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজের ৪০ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: শরীয়তপুরের নড়িয়ার পদ্মায় ডুবে যাওয়ার ৪০ ঘন্টা পরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে বেসরকারী উদ্ধারকারী প্রতিষ্ঠান।

পিরোজপুর জেলার বেসরকারি ডুবড়ি দল অনুসন্ধান অক্সিজেন বোর্ড নামের ডুবুরী দলের সদস্যরা বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় বিকেল ৪ টার দিকে ১ শত ৩০ ফুট পানির নিচে তলিয়ে বাল্কহেডের ক্যাবিন থেকে নিখোজ শ্রমিক আল-আমীন ও আরিফ এর মরদেহ তুলে আনেন।

এর আগে ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএ এর ডুবুরীদল সরকারীভাবে ২ দিনে ১৮ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান পেলেও লাশের সন্ধান করতে পারেনি। তারা তাদের উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষনা করার পরে নিখোজ শ্রমিকদের স্বজনরা ও প্রকল্পের শ্রমিকরা পুরোজপুরের এই ডুবুরি দলকে নিজ আর্থিক খরচে এনে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

বেসরকারী এই ডুবুরী দল তিন ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়। পরে নৌ পুলিশ এসে লাশের সুরতহাল তৈরী করেন। উপজেলা প্রশাসন পরে স্বজনদের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির পরিবারকে সরকারী বিধি মোতাবেক সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com