বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে’র বন্দরে শীতলক্ষ্যা নদীতে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইপব্লিউটিসি) এর জাহাজ ডুবে সরকারের কোটি টাকার লোকসান হলেও কর্তৃপক্ষ উদাসীন। শুধু ডুবন্ত জাহাজই নয় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১১ খানা কার্গো শীপ নোঙ্গর করে পরে আছে বছরের পর বছর।
সরেজমিনে দেখা গেছে, জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ’র শীতলক্ষ্যা নদীর দু’পাশে বছরের পর বছর ধরে বেশ কয়েকটি জাহাজ ডুবে রয়েছে। জাহাহগুলো হলো বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) এর নিজস্ব সম্পত্তি। জাহাজগুলোতে কর্মরত শ্রমীকেরাও কাজ না করেও মাসে মাসে বেতন পাচ্ছেন। একদিকে জাহাজগুলো অকেজো হয়ে পরে আছে। অপরদিকে কর্মচারী ও কর্মকর্তাদের বসে বসে বেতন দিচ্ছে সরকার। একারনে সরকারের লোকসান গুনতে হচ্ছে দু’দিক দিয়ে। অথচ এই জাহাজগুলো যদি ভাড়ায় খাটত তাহলে বছরে লক্ষাধীক টাকা আয় হতো সরকারের। আর বসে বসে বেতন-ভাতা দিতে হতো না কর্তৃপক্ষের।
সচেতন মহলের দাবী, সরকারের কোন নজর নেই (বিআডব্লিইটিসি) এর কর্মকর্তাদের উপর। তারা যেভাবে খুশি সেভাবেই নষ্ট করছে রাষ্ট্রীয় সম্পদ। যারা দায়ীত্বে তাদের প্রত্যোককে চাকুরিচ্যুত করারও দাবী জানান তারা। সেই সাথে সরকারের যত লোকসান হয়েছে তা শুধে আসলে আদায় করতে হবে। বসে বসে খেয়ে গায়ে তাদের অনেক চর্বি জমে গেছে। এসমস্ত কর্মচারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার কথাও বলেছেন তারা।
জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। শীগ্রই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআডব্লিইটিসি) এর অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা হরা হলেও তাকে পাওয়া যায়নি।