বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

নাটোরে ৪ জেএমবি’র রিমান্ড

নাটোর প্রতিনিধি:: নাটোরের দিঘাপতিয়ায় সন্দেহজনক জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া চারজনের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস এম আবু সাদাদ গ্রেফতারকৃত ৪জনকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৪ মার্চ মঙ্গলবার সকালে দিঘাপতিয়ায় জঙ্গি আস্তানা থেকে এই চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া উপজেলার আরকান্দি এলাকার আনিছুর রহমান, বাগাতিপাড়া উপজেলার চাপাপুকুর এলাকার শফিকুল ইসলাম ও একই গ্রামের ফজলুর রহমান এবং নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার জাকির হোসেন।
এই ঘটনায় আটককৃত ৪জন সহ ১২জনকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ মহন বাদি হয়ে নাটোর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com