বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি, একুশের কণ্ঠ:: নাটোরের লালপুর উপজেলায় স্বামী-স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ জুন) সকালে উপজেলার সুন্দরগড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- একই গ্রামের রইজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে রইজুল ও তার স্ত্রী ফাতেমা নিজেদের ঘরেই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ঝুলে থাকতে দেখেন তারা। পরে রইজুলকেও পাশের আরেকটি ঘরে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরেছি রইজুল কৃষি কাজ করতেন। তবে তার অনেক টাকা ঋণ হয়ে যায়। ঋণের চাপের কারণে স্বামী-স্ত্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক অশান্তিতেই তারা সবার অগোচরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছি। এই ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com