বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে পৃথক দুইটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন হোসেন (২১) ও মো. মিলন হোসেন (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৯ মে) বিকেলে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামে ও সন্ধ্যায় নাজিরপুর ইউনিয়নের খাচ্ছোপ বাজার এলাকায় এ দু’টি ঘটনা ঘটে। রতন হোসেন উপজেলার হামলাইকোল গ্রামের মকবুল হোসেনের ছেলে ও মিলন উপজেলার খাচ্ছোপ বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সন্ধায় হামলাইকোল এলাকার রতন হোসেন ওই এলাকার একটি লিচু বাগানে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে যান। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে খাচ্ছোপ বাজারের মিলন হোসেন সিংড়ায় ধান কাটা কাজে যান। ধান কাটা মেশিন নষ্ঠ হওয়ার পরে স্থানীয় একটি ওয়ার্কশপে গিয়ে মেশিনটি মেরামত করতে থাকেন। এক পর্যায়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে মিলন হোসেনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com