বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে নিখোঁজের দুই দিন পর গৃহবধুর মরদেহ উদ্ধার, আটক ২

নাটোর প্রতিনিধি::

নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর রুমা আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কুমরুল গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমা আক্তার কুমরুল উত্তরপাড়া মহল্লার আব্দুল আলিমের স্ত্রী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার পর মরদেহটি আম বাগানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন কুমার সাহা ও স্থানীয়রা জানান, গত রবিবার রাতে রুমা আক্তার খাওয়া দাওয়া শেষে তার ঘরে ঘুমাতে যায়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। পরে মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিহতের বাড়ীর অদুরে একটি আম বাগানের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামীর ১ম স্ত্রী শাহিদা বেগম ও তার মেয়ে আরজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com