বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নাটোর প্রতিনিধি:: নাটোরে বাস, ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের ট্রাকচালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম।

নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী বাসের সঙ্গে কাঠভর্তি ট্রাক ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাঠ ব্যবসায়ী আসাদুলকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com