বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩

নাটোর প্রতিনিধি:: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিম নগর স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোন্তাজ আলী মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩০)।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার পর লালপুর উপজেলার গোপালপুর রেল গেটের পশ্চিমে দুটি ট্রেন ক্রসিং করার সময় নিহতরা ট্রেন লাইন অতিক্রম করছিল। হয়ত বা অপরদিক থেকে আসা ট্রেন দেখতে না পাওয়ায় অতিক্রম করার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে তারা কাটা পড়ে।

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব বলেন, তারা বিষয়টি এই মাত্র শুনে ঘটনাস্থলে রওনা হয়েছেন। মরহেদ উদ্ধার শেষে এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com