শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

নরসিংদী কারাগার থেকে পলাতক আসামি রৌমারীতে গ্রেফতার

নরসিংদী কারাগার থেকে পলাতক আসামি রৌমারীতে গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: নরসিংদী কারাগার থেকে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ। গ্রেফতার মামুন রৌমারী উপজেলার রতনপুর এলাকার শাহিনুরের ছেলে।

জানা গেছে, রোববার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রতনপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা।

এ বিষয়ে সোমবার (২৯ জুলাই) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, কোটা আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে ৮২৬ জন আসামি পালানোর সময় সেই সুযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন মিয়া পালিয়ে নিজ বাড়ির এলাকায় চলে এসেছিলেন।

ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com