শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নবাবগঞ্জে নাফার রবীন্দ্র জয়ন্তী উদযাপন

নবাবগঞ্জে নাফার রবীন্দ্র জয়ন্তী উদযাপন

শুভাসীষ গোস্বামী, নবাবগঞ্জ থেকে  ঃ

নবাবগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি ( নাফা) আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জয়ন্তী পালন করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নাফা প্রাঙ্গন নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল ও কলেজে এ অনুষ্ঠান উদযাপন হয়।

অনুষ্ঠানে কবি প্রণাম নৃত্য পরিবেশন করে প্রত্যাশা, আদৃতা, ঐশ্বষী, পল্লবী। চারুকলার ছাত্র রাজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একে প্রদর্শন করে। মুমতাহিনা আবৃত্তি এবং সংগীত বিভাগের পরিবেশনায় ছিল রবীন্দ্র সংগীত। নাফার শিক্ষক মো.সেলিমসহ শিক্ষার্থী প্রজ্ঞান, শ্রুতি, বাধন, সপ্তর্ষী, রাহুল এরা অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাফা নবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে নিয়ে সারা বছরই নানা উৎসবে মেতে থাকে। এছাড়া দেশ ও বিশ্বখ্যাত বরেণ্য ব্যক্তিদের নিয়ে স্মৃতিচারণসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আযোজন করে নিজস্ব উদ্যোগে। সমাজ থেকে অপসংস্কৃতি উপড়ে ফেলতে রবীন্দ্র, নজরুলসহ খ্যাতনামাদের নিয়ে এ আয়োজন অব্যাহত থাকুক এ প্রত্যাশা করি।

নবাবগঞ্জে নাফার রবীন্দ্র জয়ন্তী উদযাপন

নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা বলেন, শিশু কিশোর দের মাঝে রবীন্দ্র দর্শন এর বীজ বপন হবে আগামী দিনের সুস্থ বিনোদন ও দক্ষতা সম্পন্ন শিল্পীর পরিচর্যা। রবীন্দ্রচর্চা আমাদের নিজস্বতা আর নাফা সব সময় দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরে। অনুষ্ঠান পরিকল্পনায় নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবাবগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাফা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com