বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা, ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিওর প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে ন্যায়বিচার নিশ্চিতকরণে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় কম খরচে ও দ্রুত বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এর ব্যাপকতা আরো বাড়াতে হবে। তৃণমূলের প্রান্তিক মানুষগুলো এখনো ইউনিয়ন গ্রাম আদালত সম্পর্কে অবগত নন। তাঁদেরকে এ বিষয়ে সচেতন করে গড়ে তুলতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ জরুরি।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে এ সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও গ্রাম আদালতের চেয়ারম্যানকে আরো সক্রিয় ও কার্যকরি ভূমিকা জরুরি বলে মনে করে সুধীজনরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com