শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু!

নওগাঁ প্রতিনিধি:: নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুটি পরিবার ও আত্মীয়দের মাঝে।

শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের প্রয়াত কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) ও তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৬৬)।

নওগাঁ শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে সংবাদ আসে আমার শাশুড়ি মারা গেছেন। মৃত্যুর সংবাদটি শুনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি। এজন্য সংবাদটি পাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকালে আমার শাশুড়ির জানাজার নামাজ নিজ বাড়ি আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জিন্নাতুন নেছাকে আমার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামে রাতেই জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com