শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নওগাঁ প্রতিনিধি:: নওগাঁর ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে উপজেলার হরতকীডাঙ্গা বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৮), একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে আব্দুস সালাম (৩০), জাহানপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে মিনহাজুল (২৮) ও একই গ্রামের হেলাল উদ্দীনের ছেলে সজল (৩৫)।

জানা গেছে, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী। রোববার ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আর গুরুত্বর আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আজ সোমবার ভোরে ওই ২জনও মারা যান।

ধামইরহাট থানার ওসি রাকিবুল হুদা বলেন, ৪জন একই মোটরসাইকেলে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আর আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যায়। ঘাতক ট্রাকটিতে স্থানীয়দের সহযোগিতায় শল্পী বাজার থেকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com